কে দায়িত্বে
এই পলিসিতে বলা ব্যক্তিগত তথ্যের দায়িত্বে LedgerBazaar। এই পলিসি নিয়ে প্রশ্ন আর ব্যক্তিগত তথ্য নিয়ে অনুরোধ support@ledgerbazaar.com ঠিকানায় পাঠানো যায়।
কী কী তথ্য নেওয়া হয়
- অ্যাকাউন্ট: নাম, ইমেইল ঠিকানা আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড শুধু সুরক্ষিত (hash করা) অবস্থায় রাখা হয়, যা আর পড়া যায় না।
- প্রোফাইল: প্রোফাইলের নাম ও ধরন, দেশ, ভাষা আর কারেন্সি, আর দেওয়া থাকলে ফোন নম্বর ও ঠিকানা।
- অ্যাপে লেখা হিসাব: কেনাকাটা, দোকান (দেওয়া থাকলে ফোন নম্বর ও এলাকাসহ), পেমেন্ট, সাধারণ খরচ (যেমন ভাড়া ও বিল, তাদের ক্যাটাগরি আর মাসিক খরচসহ), ইভেন্ট, আর ব্যবহৃত ইউনিট, ক্যাটাগরি ও আইটেম।
- সাবস্ক্রিপশন: বেছে নেওয়া মেয়াদ, টাকার পরিমাণ, আর পেমেন্টের ট্রানজেকশন রেফারেন্স, কীভাবে পাঠানো হয়েছে (বিকাশ বা ব্যাংক ট্রান্সফার), আর দেওয়া হলে যে বিকাশ নম্বর বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে।
- কারিগরি: লগইন সেশন, আর সার্ভারে অনুরোধ ও ত্রুটির লগ।
কেন ব্যবহার করা হয়
- অ্যাপ চালাতে: হিসাব রাখা, বকেয়া আর রিপোর্ট দেখানো, আর অ্যাকাউন্টে লগইন রাখা।
- সাবস্ক্রিপশনের পেমেন্ট যাচাই করতে।
- অ্যাকাউন্টের ইমেইল পাঠাতে: ইমেইল যাচাই বা পাসওয়ার্ড রিসেটের কোড, ইমেইল ঠিকানা বদলালে নোটিশ, আর পেমেন্ট অনুমোদিত হলে বা যাচাই না হলে জানানো।
- সাপোর্টের অনুরোধের উত্তর দিতে আর সেবা নিরাপদ রাখতে।
কার সাথে শেয়ার করা হয়
ব্যক্তিগত তথ্য বিক্রি করা হয় না, বিজ্ঞাপনে ব্যবহার করা হয় না। শুধু LedgerBazaar চালাতে দরকারি সেবাগুলোর সাথে শেয়ার হয়: হোস্টিং প্রোভাইডার, যেখানে তথ্য রাখা থাকে, আর একটা ইমেইল পাঠানোর সেবা, যা অ্যাকাউন্টের ইমেইলগুলো পৌঁছে দেয়। আইন অনুযায়ী দরকার হলে কর্তৃপক্ষকেও দেওয়া হয়।
কত দিন রাখা হয়
অ্যাকাউন্ট থাকা পর্যন্ত তথ্য রাখা হয়। অ্যাকাউন্ট মুছে ফেলা হলে তার তথ্যও মুছে যায়। ব্যাকআপ সর্বোচ্চ ৩০ দিন রাখা হয়, তারপর নতুন ব্যাকআপে মুছে যায়। সার্ভারের লগ ৯০ দিন রাখা হয়; তাতে IP ঠিকানা, পাসওয়ার্ড বা কোড থাকে না।
কীভাবে সুরক্ষিত রাখা হয়
অ্যাপের সাথে সংযোগ এনক্রিপ্ট করা, পাসওয়ার্ড hash করে রাখা, আর প্রতিটা অ্যাকাউন্ট শুধু নিজের তথ্যই দেখতে পারে।
LedgerBazaar-এর সাপোর্ট টিম কোনো অ্যাকাউন্টের হিসাব দেখতে পারে, শুধু সাপোর্টের অনুরোধের উত্তর দিতে বা সার্ভিস ঠিকমতো চালু রাখতে। কোনো অ্যাকাউন্টের হিসাব দেখলে তা সার্ভারের লগে লেখা থাকে।
অধিকার
অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা থেকে support@ledgerbazaar.com ঠিকানায় লিখে তথ্যের কপি, সংশোধন বা অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করা যায়। আগে পরিচয় নিশ্চিত করা হয়। সাধারণত এক মাসের মধ্যে অনুরোধ পূরণ করা হয়।
কুকি আর ডিভাইসে রাখা তথ্য
শুধু দরকারি কুকি ব্যবহার করা হয়: লগইন রাখতে, জাল অনুরোধ ঠেকাতে, আর ভাষা মনে রাখতে। বিজ্ঞাপন বা ট্র্যাকিংয়ের কোনো কুকি নেই।
ব্রাউজারে আরও দুইটা ছোট সেটিং থাকে: দোকানের তালিকা, খরচের তালিকা আর রিপোর্টের আইটেম তালিকার শেষ ফিল্টার বা সাজানোর ক্রম, শুধু খোলা ট্যাবের জন্য; আর যে দিন সাবস্ক্রিপশনের মনে করিয়ে দেওয়া লুকানো হয়েছিল। কোনোটাতেই ব্যক্তিগত তথ্য নেই।
বয়স
LedgerBazaar ১৮ বছর বা তার বেশি বয়সী মানুষ আর ব্যবসার জন্য।
পরিবর্তন
এই পলিসি বদলালে নতুন সংস্করণ নতুন তারিখসহ এই পাতায় দেওয়া হয়। গুরুত্বপূর্ণ পরিবর্তন অ্যাপে বা ইমেইলেও জানানো হয়।
যোগাযোগ
LedgerBazaar, support@ledgerbazaar.com